সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর ১০ নং ইউনিয়ন পরিষদের উদ্যগে “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গনসচেতনা’ মুলক আলোচনা সভা পার্বতীপুরে বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন সৈয়দপুর নাশকতার মামলায় যুবলীগ নেতা ভিপি ফিরোজ গ্রেপ্তার পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মশালমিছিল পীরগঞ্জে কুকুর-শেয়ালের কামড়ে ৬৩১ জন, বাড়ছে জনমনে উদ্বেগ প্রায় ৩ বছর ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৩ বাংলাদেশি ভুট্টা বিক্রির ৩৫ লাখ টাকা না পেয়ে ৪০ কৃষকের সংবাদ সম্মেলনে  ধামইরহাটে ৫ বছরের শিশুকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা। পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন

পার্বতীপুর ১০ নং ইউনিয়ন পরিষদের উদ্যগে “মাদকের কুফল ও ভয়াবহতা রোধে গনসচেতনা’ মুলক আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি
পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যগে বুধবার সন্ধ্যায় খাগড়াবন্দ শাহগন্জের হাটে ‘ জীবন ধবংসকারী মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়তে সমাজে মাদকের কুফল ও মাদকমুক্ত সমাজ গঠনে গণসচেতনতা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০নং হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্ত আলোচনা সভায় বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ গ্রহন করেন। মোঃ সাজেদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সুনির্দিষ্ট কতিপয় সামাজিক সমস্যা চিহ্নিত করে তা নিরসন এবং বন্ধের দাবি জানান। স্হানীয় হায়দার আলী দাবি করেন মাদক মুক্ত করতে হলে সর্ব প্রথম মাদক বিরোধী কমিটি গঠন করতে হবে। বন পাহারায় নিয়োজিত শাহাজাহান নামক ব্যক্তি তার বাস্তব অভিজ্ঞতা থেকে জানান কুইক চিকস -৫ সংলগ্ন একটি বাড়ি , পাশের ব্রিজের নীচে কৃত্রিম ঘর তৈরি করে মাদক লেনদেন, বেত বাগান নিরাপদ আস্তানা হিসাবে গড়ে উঠেছে। সিনিয়র শিক্ষক রেজাউল আলম শাহ মাদকের ভয়াবহতার বিভিন্ন দিগ উপস্থাপন করে তা নিরসনে সমন্বিত উদ্যগ গ্রহনের প্রস্তাব করেন। বিএনপি নেতা মেজবাহুল হক শাহ দলমত নির্বিশেষে মাদক কারবারিদের প্রতিরোধ করতে আহবান জানান। ৭.৮.৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য আনজুম আরা মাদকাসক্ত ও ক্যাসিনো পরিবারের সন্তানদের নিয়ে তার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন। মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজ সচেতন ব্যাক্তিত্ব খন্দকার এইচ আর হাবিব চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম এর এমন আয়োজন এবং মাদক বিরোধী তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজে বসবাসের ক্ষেত্রে একজনের সঙ্গে অন্য জনের মতের পার্থক্য থাকতে পারে তবে সামাজিক দায়বদ্ধতার চেতনাবোধ থেকে সমস্ত মতপার্থক্য ভুলে যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ ভাবে সমাজের জন্য কাজ করতে হবে, একটি মাদকাসক্ত সন্তান ঐ পরিবারের জন্য অনাকাঙ্ক্ষিত অভিশাপ এবং সমাজের জন্য হুমকি স্বরুপ , পাড়ায় মহল্যায় মাদক বিরোধী কমিটি গঠন, মাদক কারবারিদের চিন্হিত করন, মাদক প্রাপ্তীর সহজ লভ্যতা রোধ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ক্লাব সমুহকে বেশি বেশি সেমিনার , পোস্টারিং করা এবং কতিপয় পুলিশের দ্বিচারিতায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন একক ব্যাক্তির পক্ষে মাদক প্রতিরোধ করা সম্ভব নয়, জনসম্পৃক্ততা, গন সচেতনতা সহ প্রশাসনের আন্তরিক সহযোগিতায় একমাত্র উত্তরনের সহায়ক পথ হতে পারে। ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম তাঁর বক্তব্যে জানান, মাদক এবং ক্যাসিনোর ভয়াবহতা রোধে নিশ্চুপ থাকার কোন সুযোগ নেই, একটি পরিবার থেকে অন্য দশটি পরিবারে যেভাবে ভয়াবহতা ছড়িয়ে পড়ছে তা ভয়ানক আতংজনক, কোন অভিভাবক চায় না তার আদরের সন্তান মাদকাসক্ত হোক, পরিস্থিতি এবং পরিবেশ সবাইকে বাধ্য করে। সমন্বিত প্রতিরোধ গড়ে তোমার বিকল্প নেই।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব তোছাদ্দেক হোসেন শাহ, আলহাজ্ব আলফাজ হোসেন,(অবঃপুলিশ কর্মকর্তা) মহিলা সদস্য জাফরিন নাহার, মোঃ মোকাররম হোসেন, মোঃ আতাউর রহমান, মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আলাউদ্দিন পাইকাড়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews