
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে দয়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন- বিগত দিনে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে কাজ করতে দেওয়া হয়নি। এর আগে একটা শ্রমিক সংগঠন ছিল তারা দাপটের সাথে শ্রমিকদের সাথে নিয়ে লুটপাট করে খেয়েছে। শ্রমিকদের কোনো পরিবর্তন হয়নি বলে শ্রমিক কল্যাণ ফেডারেশন আজ সমাজে কাজ করছে। তিনি প্রশ্ন করেন শ্রমিকদের মর্যাদা কি পায়? সুবিধাবাদীরা সব সুবিধা নিয়ে শ্রমিকদের অর্থ লুটপাট করে খাচ্ছে। সারের জন্য কৃষক বারবার আন্দোলন করছে কেন। আমারা দাবী জানাবো উত্তরবঙ্গ থেকে আর কোনো সমস্যা দেখতে চাইনা। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সার নাই আর বলেন আমারা অভিজ্ঞ। প্রাইমারি শিক্ষক নিয়োগে অনিয়ম। বিশ্ববাজারে যখন তেলের দাম কমে বাংলাদেশে তখন তেলের দাম বাড়ায়। অবিলম্বে তেলের দাম কমাতে হবে। আমরা কোনো জুলুম করবোনা করতে দেওয়া হবেনা। তিনি আরও বলেন- পরিবহন ইউনিয়নের নাম করে কেউ যদি চাঁদাবাজি এবং দখল করতে চায় তা করতে দেওয়া হবেনা। শ্রমিক আছে যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন থাকবে সেখানে। শ্রমিক অধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া বিধান এবং আল্লাহর রাসুলের নীতি আদর্শ বাদ দিয়ে কোনো আদর্শে শ্রমিকদের সমস্যার সমাধান হয়নি হবেনা। উত্তরবঙ্গের মানুষ কার্ডের দিকে না গিয়ে ইনসাফের দিকে রায় দিয়েছে। সার দেন, তেলের দাম কমান। শেষ কথা হচ্ছে গণভোট। গণভোট মানেননা। কিশের বিশেষ কমিটি। বিশেষ কমিটির নামে নাটক বাদদিয়ে সংস্কারের দিকে ফিরে আসেন। আমরা আপনাদের সাথে আছি থাকতে চাই।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ:সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ধানের শীষ মার্কায় ভোট করবেন আর কৃষক শ্রমিকগণ সার পাবেনা তা হয়না। আপনারা এ মার্কা ছাড়েন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর দিনাজপুর অন্চল সহ: পরিচালক ডক্টর জিয়াউল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর দিনাজপুর অন্চল সহ: পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল।
শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন তার মূল্যবান বক্তব্যে বলেন, বর্তমান সরকারের পররাষ্ট মন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারতের সেবাদাস এবং স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন ভারতের সার্থ হাসিলে ব্যাস্ত এবং সব মন্ত্রীর ভূমিকায় সর্বদায় ব্যাস্ত। আবার কখনো কখনো প্রধানমন্ত্রীর ভূমিকা রাখেন।
বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা শিবিরের সভাপতি মোশারফ হোসেন।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম হল রুমে আয়োজিত শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এবং কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি ও সভাপতি অ্যাভোকেট ইয়াছিন আলী সরকার এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মো: আতাউর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন- জেলা শ্রমিক কল্যাণ নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল, উলিপুর উপজেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, চিলমারী উপজেলা সভাপতি হযরত আলী, রাজারহাট উপজেলা সভাপতি শাহজালাল বসুনিয়া, রাজিবপুর উপজেলা সভাপতি ওমর আলী, রৌমারী উপজেলা সভাপতি মনিরুজ্জামান প্রমূক।
এরপর সমাপনি বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার। তিনি শ্রমিক বার্তা পড়তে এবং দাওয়াতি কাজ বাড়াতে উদার্ত আহবান জানান।