
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : শুক্রবার ফুলবাড়ী থানা এলাকায় কুড়িগ্রাম ডিবির একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের অর্ন্তগত পূর্ব ফুলমতি এলাকার মাদক কারবারি মোঃ তুহিন মিয়ার নিজ বসত বাড়ীর পূর্ব দুয়ারী শয়ন ঘরের ভিতর হতে মাদক কারবারি মোঃ তুহিন মিয়া (২১) ও নাওডাঙ্গা এলাকার মোঃ শাকিল মিয়া (২২) দ্বয়কে ভারতীয় ৩৭ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করেছে।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে, এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ বোতল ভারতীয় ইস্কাফসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে কুড়িগ্রাম ডিবির একটি চৌকস টিম।
অপরদিকে, শুক্রবার ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪ টার সময় কুড়িগ্রাম থানা এলাকায় ডিবি পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে কুড়িগ্রাম থানাধীন বেলগাছা ইউনিয়নের অর্ন্তগত ত্রিমোহনী ডাচ বাংলা ব্যাংক ফাস্ট ট্রাক এর সামনে ত্রিমোহনী হতে রাজারহাটা গামী পাকা রাস্তার উপর থেকে উলিপুর ধরনীবাড়ী এলাকার মাদক কারবারি মোঃ ছাইফুল ইসলাম (৪২) কে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ ঘটিকায় ফুলবাড়ী থানাধীন যতীন্দ্রনারায়ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে যতীন্দ্রনারায়ণ আবাসন প্রকল্প এলাকার মোহাম্মদ ওয়াহেদ আলী (৪২) ও লালমনিরহাট সদরের তালুখুটামারা এলাকার মোঃ শহিদুল ইসলাম(৩২) দ্বয়কে কে ১৫৭ পট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযান ১৫৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ ঘটিকায় রৌমারী থানাধীন ঝগড়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ১২ জনকে নগদ ১০ হাজার ৪০ টাকাসহ আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ ওহেদুজ্জামান ওরফে অমেল মিয়া (৩০), মোঃ এরশাদুল (২৮), মোঃ পাঞ্জু মিয়া (৩৫), মোঃ মজিয়ার আলী (৩৩), মোঃ মহিউদ্দিন (৫০), মোঃ আনিছুর রহমান (২৭), মোঃ মানিক মিয়া (৪৩), মোঃ মানিক মিয়া ওরফে ফকির (২৮), মোঃ ফরহাদ হোসেন (৪০), খোঃ মঞ্জু মিয়া (৩২), মোঃ হাসেম মিয়া (৫০) ও মোঃ বাবুল মিয়া (৪৫)। তাদের সবার বাড়ি রৌমারী থানার ঝগড়ারচর ও ঝগড়ারচর মাঝিপাড়া এলাকায়।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “জুয়া একটি সামাজিক ব্যাধি। দীর্ঘদিন ধরে রৌমারী থানা এলাকায় জুয়ার আসর পরিচালনার বিষয়ে পুলিশের নজরদারি রয়েছে। জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। চলতি মাসে জুয়া খেলার সময় এ নিয়ে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।”
অন্যদিকে, বুধবার নাগেশ্বরী পৌরসভার ব্রাক মোড়ে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাগেশ্বরী থানাধীন নাগেশ্বরী পৌরসভার ৬নং ওয়ার্ড বদিজামালপুর (কানিপাড়া) এলাকায় একটি বাসার ঘরের মধ্যে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করছে। উক্ত স্থানে অভিযান চালিয়ে নাগেশ্বরী থানাধীন চামটারপাড় এলাকার মোঃ হেলাল উদ্দিন (৩৭) ও বিদ্যুৎপাড়া এলাকার মোঃ রাব্বি মিয়া (২৬) দ্বয়কে ৯০০ পিস ইয়াবা মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ।
ভিন্নদিকে, চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।