রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুস্ঠান জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার দাওয়াতি সমাবেশে –  ব্যারিস্টার সালেহী জমি নিয়ে বিরোধে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় ইস্কাফ, ইয়াবা মোটরসাইকেলসহ আটক-১৯ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত পীরগঞ্জে টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত জলাবদ্ধতা ও কর্মহীনতায় বিপাকে ভ্যানচালক-দিনমজুর ধামইরহাটে সহকারী কমিশনার (ভুমি) হস্তক্ষেপে হাটের প্রবেশ পথ ফিরে পেল এলাকাবাসী পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে নিজের জমিতে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিনজন মারাত্মক আহত হয়েছেন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় লায়লা পারভীন (৪০) নামে এক গৃহবধূকে হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকালে দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার পশ্চিম হোসেনপুর গ্রামের আবুল হোসেন তার নিজের জমিতে বাঁশের বেড়া দিতে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার প্রতিপক্ষ মজর ও খালেকসহ তাদের দলবল ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা আবুল হোসেনের ওপর চড়াও হলে তাকে বাঁচাতে তার স্ত্রী লায়লা পারভীন (৪০) এগিয়ে আসেন। এ সময় প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে বেপরোয়া মারপিট শুরু করে। একপর্যায়ে লায়লা পারভীন রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। একই সময়ে গলায় থাকা প্রায় চার আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা, নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হলদীবাড়ী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই সংঘর্ষে উভয়পক্ষের আরও অন্তত দুজন কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষ মজর, খালেকসহ জড়িতদের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews