বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা পার্বতীপুরে গ্রামীন ব্যাংক অফিসে অগ্নিসংযোগ রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং হারানো বিজ্ঞপ্তি মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত গত ৩ মাসে প্রায় ৮ হাজার মিটার বৈদ্যুতিক তার চুরি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পার্বতীপুরে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ডাঙ্গাপাড়া

পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ৮৫০ পিস নিষিদ্ধ ও নেশাজাতীয় এ্যাম্পল ইনজেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার মৃত ঘুটুর ছেলে মো. শাওন ইসলাম (৩০), তার স্ত্রী দিপা আক্তার শিরিনা এবং পার্বতীপুর উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকার জাহেদুল হকের ছেলে মো. মেহেনুর রেজা (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে পার্বতীপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সাহেব আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তাদের হেফাজত থেকে অবৈধ ও নেশাজাতীয় ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী জানান, উদ্ধারকৃত ইনজেকশনসহ গ্রেপ্তার তিন আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews