সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন  নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ জীবনঅবসানে কুড়িগ্রাম পৌর নাগরিকের আকুতি : কর্তৃপক্ষ নিরব পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ পীরগঞ্জের ফুসফুস সাগুনী শালবনের ফাইব্রোসিস!! নদীভাঙনে অস্তিত্ব সংকটে ৯১ একরের বন বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের। কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি: জেলা পুলিশও পিছিয়ে নেই

নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ৫ অক্টোবর ২০২৬, সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় ৫ অক্টোবর বিশ্ব বসতি দিবস ২০২৬, এ কুড়িগ্রাম জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, কুড়িগ্রাম-এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন বক্তাগণ।

এ বছরের প্রতিপাদ্য—‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।

র‍্যালীতে নেতৃত্বদেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা ও কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ-আল-ফারুক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সাংবাদিক সাঈদ আহমেদ বাবু প্রমুখ।

সভায় কুড়িগ্রামের স্থানীয় আবাসন সংকট দূরীকরণ, অপরিকল্পিত নগরায়ন রোধ এবং প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জন্য টেকসই ও জলবায়ু-সহনশীল নিরাপদ বাসস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বক্তাগণ। বক্তারা বলেন একটি সুন্দর, বাসযোগ্য ও পরিকল্পিত কুড়িগ্রাম গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে সবার জন্য মানসম্মত বাসস্থান ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত হোক—এই আমাদের অঙ্গীকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews