বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ জ্বালানি সংকটের কারণে ফুলবাড়ীর কয়লা উত্তোলন করতে চায় সরকার ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পরিদর্শন  নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ জীবনঅবসানে কুড়িগ্রাম পৌর নাগরিকের আকুতি : কর্তৃপক্ষ নিরব পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ পীরগঞ্জের ফুসফুস সাগুনী শালবনের ফাইব্রোসিস!! নদীভাঙনে অস্তিত্ব সংকটে ৯১ একরের বন বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যান্ত্রিক ত্রুটিতে ১ ও ৩ নম্বর ইউনিট অচল, উত্তরাঞ্চলে লোডশেডিং

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট ও ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার সকালে ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এর পর মঙ্গলবার সকালে একই ধরনের ত্রুটির কারণে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটও বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটির তিনটি ইউনিটের কোনোটিই বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে নেই।
প্রধান প্রকৌশলী জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলোর যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে। দ্রুত ত্রুটি মেরামত করে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে ঠিক কত সময়ের মধ্যে ইউনিট দুটি সচল হবে, তা নিশ্চিত করে বলা হয়নি।
কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ও ঘনঘন লোডশেডিং দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। চলতি বছরের মে-জুনে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ৩ নম্বর ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরেছিল।
এদিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতার ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্যে, ইউনিটটি চালু থাকলে প্রায় ৬৫ থেকে ৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হতো।
ফলে ৫২৫ মেগাওয়াট সক্ষমতার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে তিনটি ইউনিটের কোনোটি থেকেই বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে এর প্রভাব পড়ায় দ্রুত ইউনিটগুলো সচল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews