শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের সীমান্ত দিয়ে অটোরিকশায় আসা ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ হয়রানি নয়, ভালোবাসায় গড়ে উঠুক মাদ্রাসা: মানজুর রশিদ পার্বতীপুরে কারিতাসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ৭ লক্ষ ৮০ হাজার টাকার সহ-বিনিয়োগ সহায়তা বিতরণ দিনাজপুরে আনসার ও ভিডিপির জব ফেয়ার, প্রাণ-আরএফএলে চাকরি পেলেন ৪৫২ সদস্য পার্বতীপুরে ট্যাপেন্টাডল, নগদ টাকা ও মোবাইলসহ নারী মাদক ব্যবসায়ী আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রধান শিক্ষক জাবেদ আলীর বিদায় সংবর্ধনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ গুনিজনের উপস্থিতি বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার! এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা সৈয়দপুরের নাফিসা নোশিন ধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভা

কুড়িগ্রামের সীমান্ত দিয়ে অটোরিকশায় আসা ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান : ২৬ নভেম্বর ২০২৬, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অটোরিকশায় করে আনা ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় পোল্ট্রি ভ্যাকসিন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরা কারবারী দুজনকে গ্রেফতার করা হয়েছে।

উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব ভ্যাকসিন জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোটহাট সীমান্ত এলাকা থেকে আসা একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ককশিটের ১১টি কার্টনে রাখা ১৫৬ লিটার ভ্যাকসিন জব্দ করা হয়। এসব ভ্যাকসিন পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু প্রতিরোধে ব্যবহার করা হয় বলে জানা গেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ফুলবাড়ী উপজেলার গোরকমণ্ডল এলাকার মৃত রশিদ মিয়ার ছেলে ছায়েদ আলী এবং পশ্চিম ফুলমতি এলাকার আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা।

ভূরুঙ্গামারীর ভোটহাট সীমান্ত দিয়ে এসব ভ্যাকসিন অবৈধভাবে দেশে আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অবৈধভাবে আনা ভ্যাকসিনগুলো পরে লালমনিরহাটে নেওয়ার পরিকল্পনা ছিলো চলরাকারবারীদের।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, শুল্ক ফাঁকি দিয়ে এসব ভারতীয় ভ্যাকসিন দেশে আনা হয়েছিল। গ্রেফতার ব্যক্তিরা নিয়মিত ভারতীয় পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দীর্ঘ সময় নজরদারির পর তাদের ভ্যাকসিনসহ গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় ভ্যাকসিনসহ দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews