শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অবরুদ্ধ জীবনঅবসানে কুড়িগ্রাম পৌর নাগরিকের আকুতি : কর্তৃপক্ষ নিরব পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ পীরগঞ্জের ফুসফুস সাগুনী শালবনের ফাইব্রোসিস!! নদীভাঙনে অস্তিত্ব সংকটে ৯১ একরের বন বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের। কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি: জেলা পুলিশও পিছিয়ে নেই পীরগঞ্জে সাংবাদিকতার অনুসরণীয় নাম;কাজী নুরুল ইসলাম। বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুস্ঠান

দিনাজপুরের ৬টি আসনে জামায়াতের মনোনয়ন সংগ্রহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দিনাজপুরের ৬টি সংসদীয় আসন থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কার্যালয় থেকে তারা আনুষ্ঠানিকভাবে এই ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হলেন, দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) মতিউর রহমান দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আফজালুল আনম। দিনাজপুর-৩ (সদর) অ্যাডভোকেট মাইনুল আলম। দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আফতাব উদ্দিন মোল্লা। দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আনোয়ার হোসেন। দিনাজপুর-৬ (বিরামপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট–হাকিমপুর) আনোয়ারুল ইসলাম।

মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিছুর রহমানসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ফরম সংগ্রহ শেষে প্রার্থীরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় তারা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সমর্থন ও দোয়া নিয়ে তারা বিজয়ের লক্ষ্যে কাজ করে যাবেন। জেলার ছয়টি আসনেই জামায়াতের এই অংশগ্রহণ দলীয় নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews