বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Engage in Chat AI for Fluent English Communication at AI-Slut.online Online Tailoring with Visual Oversight: During Processing Cloth-off.online Maintains Detailed English Output for US Customers শ্রমিক নেতা বাদশা মিয়াকে স্মরণে ঢাকায় আলোচনা সভা ও মৃত্যুবার্ষিকী স্বজাতি বিদ্যেষী পরিনাম অতি ভয়াবহ তারাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানবীজ ও সার বিতরণ কর্মসংস্হান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে কালনদীতে ডুবে ভাবিসহ দুই ননদের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দিনাজপুরের ৬টি আসনে জামায়াতের মনোনয়ন সংগ্রহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দিনাজপুরের ৬টি সংসদীয় আসন থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কার্যালয় থেকে তারা আনুষ্ঠানিকভাবে এই ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীরা হলেন, দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) মতিউর রহমান দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আফজালুল আনম। দিনাজপুর-৩ (সদর) অ্যাডভোকেট মাইনুল আলম। দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আফতাব উদ্দিন মোল্লা। দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আনোয়ার হোসেন। দিনাজপুর-৬ (বিরামপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট–হাকিমপুর) আনোয়ারুল ইসলাম।

মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিছুর রহমানসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ফরম সংগ্রহ শেষে প্রার্থীরা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় তারা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সমর্থন ও দোয়া নিয়ে তারা বিজয়ের লক্ষ্যে কাজ করে যাবেন। জেলার ছয়টি আসনেই জামায়াতের এই অংশগ্রহণ দলীয় নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews