শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব কাল, ১১ পদের বিপরীতে লড়ছেন ২৮ প্রার্থী শেখ হাসিনার ফাঁসি চাইলেন শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা পৌর প্রশাসকের সঙ্গে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায় = নাসীরুদ্দীন পাটওয়ারী আনসার ভিডিপি সদস্য ওসমান আলীর ৫৬তম স্বেচ্ছায় রক্তদান, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত পার্বতীপুরের ৬ সাংবাদিকের জামিন, শুনানিকালে বাদীকে খুঁজছিলেন বিচারক মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু Con Novia IA Gratis: La Conversación Sigue Fluida y Dinámica সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুদে খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ Slots Vader Casino Review: So spielen Sie Online-Casino Spiele in Deutschland sicher

তারাগঞ্জে মাদকসেবীর এক মাসের বিনাশ্রম কারাদন্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

মুহিত চৌধুরী তারাগঞ্জ প্রতিনিধি :

তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালনা করে । নেশাগ্রস্ত অবস্থায় এক যুবককে আটক ও দণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিচালিত অভিযানে মাদক সেবনরত অবস্থায় লিয়ন মিয়া (৩২) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃত লিয়ন মিয়া নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের মৃত আ: কাফি মিয়ার ছেলে।

মোবাইল কোর্ট চলাকালে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং উপস্থিত সকলের সামনে দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ (দশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আসমা উল হুসনা।এ সময় তিনি বলেন ,মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।মাদকের বিরুদ্ধে প্রশাসন বরাবরই সোচ্চার।দেশব্যাপী শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews